স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৭
বারো মাসে তেরো পার্বণের ঐতিহ্যে লালিত বাঙালি, পরবাসেও আপন সংস্কৃতি লালনে উৎসবমুখর। পবিত্রভূমি সৌদি আরবে হাজারো বাঙালির পদচারণা। যেন এক চিলতে বাংলাদেশ। স্বদেশ-সংস্কৃতি লালনে স্বদেশপ্রেমি বাঙালিরা সৌদি আরবের জেদ্দায় গড়ে তুলেছে একটি সাংস্কৃতিক সংগঠন- বাংলাদেশ কালচারাল ফোরাম, জেদ্দা।
গত শুক্রবার বিকালে জেদ্দার বহুল পরিচিত বিনোদন কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের সন্মানে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতরি সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে পরিচিতি করার লক্ষ্যে জাঁকজমকের মধ্য দিয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সারা দিনব্যাপী বাংলাদেশি মুখরোচক রকমারি পিঠা, খাবার-দাবার, পিঠা প্রতিযোগিতা, দ্রব্য-সামগ্রীর স্টল, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনমাতানো এ পিঠা উৎসবে অনেক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতেই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পিঠা উৎসবকে কেন্দ্র করে সাজানো হয় বর্ণিল সাজে। পিঠা স্টলে শোভা পায় ভাপা, দুধচিতই, চুই, নকশি, মালপোয়া, পাটিসাপটা, খেজুর রশের পিঠা, বাহারি স্বাদ, নকশার পিঠা, ফুলঝুরি, মুগডালের নকশি, প্রাণহরা, চুকটি, জামদানি, খোলা চিতই, কুলি, দুধ পুলি, সুন্দরীপাকান,বকুল পিঠা, বউ-জামাই পিঠাসহ আরও হরেক রকমের পিঠা।
পিঠা উৎসবকে ঘিরে মেতে থাকে প্রবাসে বেড়ে ওঠা শিশু- কিশোরেরা। ছিলেন কয়েকজন বিদেশিও।
উক্ত পিঠা উৎসবে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় পর্বে মঞ্চে আরোহণ করেন ফোরামের সভাপতি, আলমগির হোসেন, প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রহমান, এছাড়া আরও উপস্থিত ছিলেন জেদ্দার সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা।
প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে এমন একটি আনন্দঘন আয়োজনের জন্যে বাংলাদেশ কালচারাল ফোরাম, জেদ্দার নেতা-কর্মীগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, পিঠা তৈরিতে অংশগ্রহণকারী, সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পী-কলাকৌশলী, সাংবাদিকবৃন্দ এবং অংশগ্রহণকারী অতিথিগণকে আন্তরিক ধন্যবাদ জানান। আয়োজনের পৃষ্ঠপোষকগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবার সহায়তা ও অংশগ্রহণ থাকলে বাংলাদেশ কালচারাল ফোরাম, জেদ্দা ভবিষ্যতেও এমনি সফল আয়োজন করবে। অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রমের জন্য তিনি সংগঠনের নেতৃ-কর্মীগণকে সাধুবাদ জানান।
এরপর পিঠা প্রতিযোগীদের মাঝে প্রথম স্থান অধিকারী পেয়েছেন একটি সোনার কয়েন, দ্বিতীয় স্থান অধিকারী পেয়েছেন একটি ম্যাক্রো ওভেন, তিতীয় স্থান অধিকারী পেয়েছেন একটি রাইচ কুকার। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর জেদ্দার জনপ্রিয় শুভেচ্ছা ব্র্যান্ড এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন হানিস সরকার ও আল মামুন শিপন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com