আঞ্জুমানে এশায়েতে সাইফিয়া মুজাদ্দেদিয়ার ইফতার
আঞ্জুমানে এশায়েতে সাইফিয়া মুজাদ্দেদিয়া সৌদি আরব জেদ্দা শাখার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দাস্থ হোটেল গোল্ডেনে তা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- ড. হুজ্জাতুল্লাহ নক্সাবন্ধি। বিশেষ অতিথি ছিলেন- হযরত আলী বেপারি, জয়নাল বেপারি এ্যাডভোকেট কামরুল হাসান সাইফি। খলিল বেপারির সভাপতিত্ব ও বোরহান হাওলাদারের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
প্রধান অতিথি রমজানের পবিত্রতা ও ইমান আমলের ফজিলত সম্পর্কে আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব বেপারি, খাজ মোহাম্মদ, ওমর তাতি, সাইফুল ইসলাম নান্নু, ইমরান, সাইফুল, মো. নবী প্রমুখ।