shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নুরুল হুদা ছুট্টু (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার প্রিটুরিয়া শহরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান তারা। নিহত মো. নুরুল হুদা ছুট্টু ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আবুল কালামের ছেলে। আবুল কালাম পেশায় দলিল লেখক। দক্ষিণ আফ্রিকা থেকে নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার ফোনে পরিবারকে এ হত্যাকাণ্ডের ঘটনা জানান। নিহতের পরিবার জানায়, ২০১০ সালের ডিসেম্বর মাসে নূরুল হুদা ছুট্টু জীবিকার তাগিদে ভিটে-মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে প্রিটুরিয়া শহরে নূরুল নিজেই ব্যবসা শুরু করেন। গত শনিবার মধ্যরাতে আফ্রিকার স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে লুটপাট শুরু করে। তাদের বাধা দিলে সন্ত্রাসীরা নুরুলের দুই পায়ে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। নিহতের ফুফাত ভাই শাহাদাত হোসেন জানান, ছ্ট্টুর মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। তার বাবা আবুল কালাম ও মা ছবুরা খাতুন বারবার মুর্ছা যাচ্ছেন। ছুট্টুর বাবা আবুল কালাম তার ছেলের লাশ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি এই ইউনিয়নের ঢেউলিয়া গ্রামের আবদুল করিম হারুন (২৮) নামে অপর যুবক দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।