shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুবদল আল জাহরা প্রদেশ শাখার নুতন কমিটি ঘোষণা (ভিডিও)

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আল জাহরা প্রদেশ শাখার উদ্যোগে অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল, কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মিন্টু। বক্তব্য রাখেন যুবদল সাধারণ সম্পাদক  শাহজাহান সবুজ, আরিফুল ইসলাম রাসেল, নাসির উদ্দিন হাওলাদার, লোকমান জাহিদ, মাওলানা আব্দুল্লাহ খান, আনোয়ার খাঁন, দ্বীন ইসলাম, হাফেজ আলমগীর, মহসিন মানিকসহ আরো অনেকে। বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আমিনুল ইসলাম মিন্টুকে সভাপতি ও শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ৮১ বিশিষ্ট নুতন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দও উপস্হিত ছিলেন। ভিডিও দেখুন... https://youtu.be/p8qAyUKWBqY

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।