সৌদি আরবে হাইলে দাওয়া সেন্টারের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের ইফতার
সৌদি আরবের হাইলে দাওয়া সেন্টারের উদ্যোগে স্থানীয় একটি পার্কে বাংলাদেশি শ্রমজীবী মানুষের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচশতাধিক বাংলাদেশি শ্রমজীবী মানুষ এতে অংশগ্রহণ করে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোঃ ফখরুল ইসলাম ইফতার মাহফিলে যোগ দেন।
এ সময় দাওয়া সেন্টারের কর্মকর্তা আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলাম উপস্থিত বাংলাদেশি শ্রমিকদের দূতাবাসের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন। অচিরেই হাইলে বাংলাদেশি অভিবাসীদের সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা দূতাবাসের রয়েছে বলে জানান তিনি।
তিনি প্রবাসীদের দেশের প্রতিনিধি উল্লেখ করে তাদের সৌদি আরবের আইন কানুন মেনে সততার সাথে সুন্দর আচরণ ও নিয়মনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। প্রথম সচিব প্রবাসী শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানান । এ সময় দাওয়া সেন্টারের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।