রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার ইফতার অনুষ্ঠিত
রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পরিষদ কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের উপস্থাপনা ও চেয়ারম্যান মুশতাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের ডি, সি, এম ড: নজরুল ইসলাম।
অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস, এম আনিছুল হক, ইকোনোমিক মিনিস্টার ড. আবুল হোসেন, পরিচালনা পরিষদ কমিটির সিগনেটারি আব্দুল হাকিম, কো- সিগনেটারি ইঞ্জিনিয়ার গোফরান, শফিকুল সিরাজুল ও অধ্যক্ষ আফজাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, রিয়াদ বাংলাদেশি কমিনিউটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ গন্যমান্য বিপূল সংখ্যক প্রবাসীরা।