shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে ভৈরব উপজেলা প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৯

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সৌদি আরবে রিয়াদে ভৈরব উপজেলা প্রবাসীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে একঘেয়েমি জীবনে যাপন থেকে একটু আলাদা আনন্দ পেতে ভৈরব উপজেলা প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রথম রিয়াদে ভৈরব প্রবাসীদের মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার স্থানীয় আল-অলিদ কমিনিউটি সেন্টারে ‘ভৈরব প্রবাসী সংগঠন’ এর উদ্যোগে তমাল আহম্মেদ, সোহাগ আহম্মেদ ও নবী সিকদারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন রিয়াদ বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদ মিয়া, লোকমান মিয়া, ফরহাদ শিকদার, সেলিম মিয়া, জসিম মিয়া, মোজাম্মেল মিয়া, খোকন মিয়া, হারুন মিয়া ও এরশাদ মিয়াসহ  ভৈরব উপজেলার প্রবাসীরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবাসী ভৈরববাসীরা সব সময় ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে কলোতান সংগীত একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর গান, নৃত্য দিয়ে আগত অতিথিদের আনন্দে মুখরিত করে তোলে। অনুষ্ঠানে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।