স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিয়াদ বাংলা স্কুলের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, রাষ্ট্রদূতের একান্ত সচিব আল আমিন, ইসমাইল হোসেন, ও সেচ্ছাসেবী সংগঠন হাসির প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন মুন্না, আল-খারজের ব্যবসায়ী জিয়াউদ্দিন বাবলু ও আরশাদ আলী।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ আবুল বশিরের নেতৃত্বে পদ্মা ও ফারুক আহমেদ চাঁনের নেতৃত্বে মেঘনা টিম ১/১গোলে ড্র হয়। অন্ধের হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেন বিডি নিউজের শেখ লিয়াকত আহমেদ, দ্বিতীয় স্থান লাভ করেন ব্যবসায়ী মোসলেহ উদ্দিন মুন্না এবং তৃতীয় স্থান অর্জন করেন নিউজ২৪ এর মোহাম্মদ আল-আমীন।
বাচ্চাদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হন মিলহান, দ্বিতীয় সামী এবং তৃতীয় হয় ফারিসা, নারীদের মধ্যে অনুষ্ঠিত মিউজিকাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম হন মিসেস মুন্না, দ্বিতীয় মিসেস আজাদ এবং তৃতীয় স্থান লাভ করেন সিরাজ।
খেলায় অংশগ্রহণ করেন সাংবাদিক পরিবারের সদস্যরা। দিনের শেষে র্যাফেল ড্র এ মাধ্যমে আটজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সব বাচ্চাদের জন্য ছিল বিশেষ পুরস্কার। পরে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল প্রবাসী সেবা কেন্দ্র এবং ঢাকা মেডিকেল সেন্টার।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com