স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ দূতাবাসের বিদায়ী মিশন উপপ্রধান এবং সদ্য নিয়োজিত বাহরাইনের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরল ইসলাম।
পিঠা প্রেমীদের মন ও রূচিবোধকে পরিতৃপ্ত করতে প্রবাসী গৃহিনীদের তৈরী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পুলি পিঠা, খোলা চিতুই, দুধ চিতই, ডিম চিতুই, ঝাল কুলি, ভাপা পিঠা, পায়েস, নাড়ু, গড়গড়ি পিঠা, ক্ষীরে ভরা পাটি সাপটা, কলার পিঠাসহ তেলে ভাজা নানা রংয়ের পিঠার আয়োজন করা হয়।
উৎসব প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজনসহ উপভোগ করেন। শ্যাডোর সাংস্কৃতিক শিল্পীদের গান, কবিতা, নৃত্য ও নাটক মঞ্চায়নে ক্ষণিকের জন্য উৎসবটি পরিণত হয় বাঙ্গালীদের মিলনমেলায়।
শীতের নানা রকম পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। পিঠা উৎসবে আয়োজক সংগঠন শ্যাডোর পক্ষ থেকে আগত অতিথি যুগল দম্পতিদের বাসন্তি ও ভালাবাসা দিবসের লাল গোলাপের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
পিঠা উৎসবে মোট ২৭ রকমের বাহারি পিঠা উপস্থাপন করেন প্রবাসে গৃহিণীরা। উৎসবে প্রথম পুরস্কার অর্জন করেন রিয়াদে বাংলা স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা আক্তার জাহান লাকী, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন জানু আইয়ুব, তৃতীয় পুরস্কার অর্জন করেন রুমী কুদ্দুস।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শ্যাডোর উপদেষ্টা মো. নাজিমুদ্দিন ও বিপ্লব দেওয়ান।
শ্যাডোর উদ্যোগে আগামি ১৭ এপ্রিল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪২৭ বঙ্গাব্দকে বরণ করে নিতে নববর্ষ উদযাপনের আমন্ত্রণের ঘোষণা করা হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com