shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আল উলা শহরকে ঘিরে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সৌদি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬

সৌদি আরবের প্রাচীন শহর আল উলাকে বিশ্বের বৃহত্তম জীবন্ত জাদুঘরে পরিণত করার পরিকল্পনা করেছে দেশটি। সেখানে ২০৩৫ সাল নাগাদ ২০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। দেশটির ২০৩০ ভিশন মাইলফলকের অংশ হিসেবে চলতি সপ্তাহে দশম ইউএন ওয়ার্ল্ড আরবান ফোরামে আল উলা পরিকাঠামোর পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। উত্তর-পশ্চিম সৌদি আরবের প্রাচীন শহরটিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আল হিজর, দেশটিতে ইউনেস্কোর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাজকীয় নির্দেশে ২০১৭ সালে গঠিত রয়্যাল কমিশন ফর আল উলার (আরসিইউ) প্রাক্কলন অনুসারে, সৌদি সরকারের আল উলা প্রকল্পের ফলে ৬৭ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যার প্রায় অর্ধেকই হবে পর্যটন খাতে। আরসিইউর সিইও আমর আল মাদানি বলেন, আমরা ঐতিহ্যের সঙ্গে প্রকৃতির সমন্বয়ের মাধ্যমে সাংস্কৃতিক ভূচিত্রের রূপান্তর ঘটাচ্ছি। একই সঙ্গে একটি সমৃদ্ধ অর্থনীতি ও স্থানীয় জনপদকে বৈশ্বিক পর্যটন গন্তব্যস্থল হিসেবে আল উলাকে প্রতিষ্ঠিত করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।