shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জেদ্দায় প্রতিবাদ সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮

নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসনসহ গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর ও ক্যামেরা ছিনতায়ের প্রতিবাদে গতকাল ১৬ই ফেব্রুয়ারি রবিবার রাতে রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান। রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সভাপতি এম ওয়াই আলাউদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ। আর টিভির প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও ডিবিসি নিউজ এর প্রতিনিধি রঞ্জু আহাম্মেদ এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, চ্যানেল 24 এর প্রতিনিধি সৈয়দ আহাম্মেদ, একুশে টিভির মোঃ ফিরোজ, সময় টিভির আল মামুন শিপন, এশিয়ান টিভির কাউসার আব্দুস সালাম, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল ইসলাম রাজীব, চ্যানেল এস প্রতিনিধি ইকবাল প্রধান, যমুনা টিভির আনোয়ার রাজু ও বাংলা টিভি মক্কা প্রতিনিধি হেমায়েত প্রমূখ । এসময় বক্তারা, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টন্তমূলক মাস্তি দাবী করেন। একই সাথে সারাদেশের সকল সাংবাদিক হত্যার ও তাদের উপর হামলার বিচারও দাবী করেন সাংবাদিক নেৃতৃবৃন্দ। উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোনারগাঁ যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত রহমান লিংকন,অগ্রবানী প্রতিদিনের ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান মিজান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।