চন্দনাইশ সমিতি ইউএই’র মিলনমেলা অনুষ্ঠিত
চন্দনাইশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শারজা ন্যাশনাল পার্কে নানান আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সমিতির আহ্বায়ক লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সাংবাদিক ও লেখক মোহাম্মদ কামাল উদ্দীন, আকতার হোসেন সিআইপি, জাগের হোসেন চৌধুরী ছোট্ট সিআইপি, বাচা মিয়া বাদশা সিআইপি, গিয়াস উদ্দীন সুজন, মোহাম্মদ জয়নুল, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, কামাল উদ্দীন, মামুন চৌধুরী, মাহাবুবুর রহমান, বশির, আবু তাহের, ইউছুফ আলী, হাজি পেয়ার মোহাম্মদ, ইসমাইল হোসেন, মোহাম্মদ মাসুদ, হাজি বাদশা, আবুল কালামসহ আরো অনেক।