বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের নতুন কমিটি গঠিত
বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের সম্মেলন ২০২০ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহার গ্র্যান্ড কাতার পালেস হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সব স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
একটি সফল কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির সব নেতৃবৃন্দের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০২০ সালের জন্য বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ।
নতুন কমিটির পক্ষ থেকে সাবেক সভাপতি গোলাম সরোয়ার মিশুকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন।