দূতাবাসের সহযোগিতায় দেশে যাচ্ছেন অসুস্থ্য প্রবাসী রেজাউল করিম
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে যাচ্ছেন অসুস্থ্য নারায়ণগঞ্জের ফতুল্লা প্রবাসী মোহাম্মদ রেজাউল করিম (৭০)।
প্রবাসী রেজাউল করিম দীর্ঘ দিন ধরে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত ছিলেন। প্রবাসে তার নিকট আত্মীয় বলতে কেউ নেই, এমনকি দেশ থেকেও কেউ তার খোঁজ খবর নেয়নি। এই সংবাদ শুনতে পেয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং অসুস্থ্য প্রবাসী রেজাউল করিমকে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।
অপরদিকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেহেদী হাসানের সঙ্গে অসুস্থ্য প্রবাসী রেজাউল করিম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মান্যবর রাষ্ট্রদূতের সহযোগিতায় আমরা শ্রম উইংয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ ফতুল্লা প্রবাসী রেজাউল করিমকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। প্রতিনিয়তই প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।