shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

দূতাবাসের সহযোগিতায় দেশে যাচ্ছেন অসুস্থ্য প্রবাসী রেজাউল করিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মে ২০১৯, ১০:৫৭

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে যাচ্ছেন অসুস্থ্য নারায়ণগঞ্জের ফতুল্লা প্রবাসী মোহাম্মদ রেজাউল করিম (৭০)। প্রবাসী রেজাউল করিম দীর্ঘ দিন ধরে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত ছিলেন। প্রবাসে তার নিকট আত্মীয় বলতে কেউ নেই, এমনকি দেশ থেকেও কেউ তার খোঁজ খবর নেয়নি। এই সংবাদ শুনতে পেয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং অসুস্থ্য প্রবাসী রেজাউল করিমকে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। অপরদিকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেহেদী হাসানের সঙ্গে অসুস্থ্য প্রবাসী রেজাউল করিম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মান্যবর রাষ্ট্রদূতের সহযোগিতায় আমরা শ্রম উইংয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ ফতুল্লা প্রবাসী রেজাউল করিমকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। প্রতিনিয়তই প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।