shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বইমেলায় প্রবাসী মৌসুমীর ‘স্বপ্নের সাতকাহন’র দ্বিতীয় খণ্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় মোড়ক উম্মোচিত হলো প্রবাসী কবি সাংবাদিক এবং সম্পাদক নাসরিন আক্তার মৌসুমীর যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের সাতকাহন’। বারোটি রাষ্ট্রের চব্বিশজন কবিকে নিয়ে বইটি সম্পাদনা। একুশে গ্রন্থমেলায় ২০২০-মোড়ক উন্মোচন হলো ‘স্বপ্নের সাতকাহন’ দ্বিতীয় খণ্ড। স্বপ্নের সাতকাহন প্রথম খণ্ড ২০১৯-এ বেশ পাঠকপ্রিয়তা পাওয়ায় এবার নিয়ে এলো দ্বিতীয় খণ্ড। ‘স্বপ্নের সাতকাহন’ কাব্যগ্রন্থটির কবিতাগুলো বেশ সহজ-সরল। যা কি না পাঠকের হৃদয়ে কবিতাগুলো জায়গা করে নিবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রবাসী কবিরা কাজের ফাঁকফোকরে যতটুকু সময় পান সেই সময়টুকুতে সাহিত্য চর্চা করে থাকেন। আর এই প্রবাসী কবিদেরকে নিয়েই এই স্বপ্নের সাতকাহন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মিসেস আছিরন বেগম (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), দিলু রোকিবা (প্রাক্তন শিক্ষিকা মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট কবি এবং লেখক), রওশন আরা রুশো (কবি ও লেখক, পরিবার পরিকল্পনা অধিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক), লিজি আহমেদ (কবি, লেখক এবং সংগীত শিল্পী), রোকেয়া দীপা (আমেরিকান প্রবাসী, কবি, লেখক এবং সাংবাদিক), পলক রহমান (অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বাচিক ও সংগীত শিল্পী এবং গীতিকারঃ বিটিভি এবং বাংলাদেশ বেতার, প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রারার ‘বাউট’- ইউনিভার্সিটি, মাইটিভির প্রাক্তন জিএম, ভোরের তারার নির্বাহী সম্পাদক), প্রফেসর লুৎফর রহমান জয়, (লেখক গবেষক সম্পাদক পরিচালক, নর্দান ইউনিভার্সিটি, প্রিন্সিপাল গবেষক, শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইউথ ডেভালাফমেন্ট, সম্পাদক, বঙ্গনিউজ) ও হাসনাইন সাজ্জাদী (বিজ্ঞানকবি, সাংবাদিক, সমাজচিন্তক ও বিজ্ঞানবাদের দার্শনিক)। সেই সাথে আরও অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন স্বপ্নের সাতকাহন বইয়ের মোড়ক উন্মোচনের দিন। কবি সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী এ পর্যন্ত সম্পাদনা করেছেন তিনটি বই- স্বপ্নের সাতকাহন (প্রথম খণ্ড) পিদিম এবং ‘স্বপ্নের সাতকাহন’ (দ্বিতীয় খণ্ড)। খুব শিগগিরই নতুন আরও একটি বই প্রকাশ হতে যাচ্ছে একশতম জন্মদিনে একশজন কবিকে নিয়ে একশটা কবিতা নিয়ে শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করে যৌথ কাব্যগ্রন্থ ‘বাহান্ন থেকে একাত্তর।’ সুস্থ ধারায় যেন সাহিত্যে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় প্রবাসী কবি সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী কাজ করে যাচ্ছেন বাংলা সাহিত্যের জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।