আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই যুবলীগের উদ্দ্যোগে আলোচনা সভা
গত ২০ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুবাই মাহি রেষ্টুরেন্টের হল রুমে মোস্তাফা কামাল শিমুল এর সভাপতিত্বে জাহেদুল করিম চৌধুরীর উপস্থপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই যুবলীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী শিবু চৌধুরী, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই যুবলীগের বিভাগীয় সাংঠনিক সম্পাদক মো: আলমগীর আলম।
আরো উপস্থিত ছিলেন আজমান যুবলীগের আহ্বায়ক মোরশেদুল কাদের মুন্না,শারজাহ যুবলীগের সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান সহ আরো অনেকেই।
শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন দুবাই যুবলীগের সহ-সভাপতি এনামুল হক বাঁধন।