শুধু কোম্পানি অথবা মুয়াসসাসাতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে, যাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার
কারণে দেশে ফেরত যেতে পারছেন না তারা জাওয়াজাতের সহযোগিতায় এক্সিট ভিসা (খুরুজ নেহায়া) সংগ্রহ করে দেশে
যেতে পারবেন।
শর্তসমূহঃ
১. কোম্পানি অথবা মুয়াসসাসার কর্মীগণ সংশ্লিষ্ট ম৩ব আমেল (লেবার কোর্ট) বরাবর জেদ্দা কনস্যুলেট হতে খেতাব
সংগ্রহ করে আবেদন করবেন।
২. আমেল মানযিলি (বাড়ির গৃহকর্মী) বা সায়েক খাস (নিয়োগকর্তার ব্যক্তিগত চালক) এ কার্যক্রমের আওতাভুক্ত নয়।
৩. কর্মীর ইকামা হয় নাই বা ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে (এক মাস বা তার অধিক)।
৪. কর্মীর ওপর হুরুব/কর্মস্থল থেকে পালাতক কেস (মামলা) নেই।
৫. দেশে ফিরতে বাধা দেয় এমন কোন কেস (মামলা) কর্মীর ওপর নেই।
৬. কর্মীর কোন বকেয়া বেতন ভাতার দাবি নেই।
৭. কর্মীর নামে কোন গাড়ি নেই, টধাফিক জরিমানা থাকলে তা আবেদনের পূর্বেই পরিশোধ করতে হবে।
৮. কর্মীর অধীনে পরিবার ( ̄স্ত্রী-সন্তান) থাকলে তাদের ইকামা ফি কর্মীকেই পরিশোধ করতে হবে।
৯. কর্মীকে এক্সিট ভিসা পাওয়া মাত্রই নিজ খরচে ১৫ দিনের মধ্যে দেশে ফিরতে হবে।
দেশে ফেরার জন্য করণীয়ঃ
১. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় কাগজপত্র জমা করতে হবে
[ছুটির দিন ব্যতীত সকাল ০৮:৩০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত]
২. আবেদনের সাথে পাসপোর্ট ও ইকামার ফটোকপি জমা দিতে হবে (০২ সেট)
৩. এক্সিট ভিসা অনলাইনে দেখা যাবে, কোন পেপার দেয়া হবে না, যাদের আবশির আছে তারা মেসেজ পাবেন, যাদের
আবশির নেই তারা জাওয়াজাতের অনলাইনে চেক করে নিজ উদ্যোগে জেনে নিবেন।
৪. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে তারা নিজ খরচে টিকিট সংগ্রহ করে সরাসরি সৌদি আরব ত্যাগ করতে
পারবেন।
৫. যাদের মেয়াদসহ/মেয়াদহীন মূল পাসপোর্ট নেই তারা কনস্যুলেট টিম থেকে আউট পাস নিয়ে নিজ খরচে টিকিট
সংগ্রহ করে সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
