shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশের নাহিদা জর্ডানের প্রথম নারী রাষ্ট্রদূত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশেরর নাহিদা সোবহান। আজ (শুক্রবার) দূতাবাসের দায়িত্ব নেবেন তিনি। আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, জেন্ডার সমতা ও প্রবাসী বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষায় বিশেষভাবে কাজ করতে চান নতুন রাষ্ট্রদূত। আরব নিউজকে নাহিদা বলেন, সামাজিক উন্নয়ন বিশেষ করে নারী শিক্ষার দিক থেকে বাংলাদেশ ও জর্ডানের অনেক সাদৃশ্য রয়েছে। জর্ডান সরকারের প্রথম ১০টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মতো জর্ডানেও বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ রয়েছে। নাহিদা আরও বলেন, বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যেখানে সংসদ নেতা, উপনেতা, স্পিকার ও বিরোধী দলীয় নেতা—সবাই নারী। সংসদের ৭২ জন সদস্য নারী। এছাড়া স্থানীয় সরকারেও ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, জর্ডানে এখন এক লাখের বেশি বাংলাদেশি নারী শ্রমিক কাজ করছেন। কূটনীতিক হিসেবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হবে এই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এক্ষেত্রে রাষ্ট্রদূত নিজেও নারী হওয়ায় বাংলাদেশি নারী শ্রমিকদের আস্থার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন তিনি। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদা সোবহান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।