shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র মিশিগান স্টেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২

যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট সিটি অব হ্যামটরমিকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহরে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে হ্যামটরমিক সিটি হলের সামনে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হ্যামটরমিক সিটির মেয়র Karen Majewski City Manager Kathy Angerer এবং কাউন্সিলরগণ। পরে একে একে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান, স্টেট আওয়ামীলীগ মিশিগান, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, চট্রগ্রাম এলোমেলাইম মিশিগান, গোলাপগঞ্জ এসোসিয়েশন মিশিগান, গ্রেটার জৌন্তিয়া এসোসিয়েশন মিশিগান, সিলেট সদর দক্ষিণ সুরমা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা সহ সকল শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।