shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনায় আমিরাতে আক্রান্ত বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০

করোনা ভাইরাস বাংলাদেশে থাবা বসাতে না পারলেও প্রবাসী বাংলাদেশী নাগরিকরা কয়েকটি দেশে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশী নাগরিকের আক্রান্তের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (কোভিড -১৯) নতুন করে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক। নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো। তাদের মধ্যে তিনজন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।