"প্রজন্ম বঙ্গবন্ধু" কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মাস উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী জাকজমকে উদযাপন ও নতুন সদস্য সংগ্রহ করার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আবুধাবির জাফরী হোটেল হলরুমে সাংগঠনিক মাস উদ্বোধন করা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ মিয়ার পরিচালনায় সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট বপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের উপদেষ্টা সদস্য আলহাজ্ব জাকের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন।
আবুধাবী বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যাপক ও উপদেষ্টা সদস্য এস এম আবু তাহের ও দৈনিক জনকন্ঠের সিনিয়র সাংবাদিক ফিরোজ মান্না। বক্তব্য রাখেন সংগঠক বেলায়েত হোসেন হিরো, ইনামুল কবির, মোহাম্মদ জাহেদ, সেলিম চৌধুরী, বাবু সমিরন চৌধুরী, শফিউল ইসলাম, এরশাদুল ইসলাম এরশাদ, ফরহাদ বিন মুরাদ, নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে নতুন সদস্যদের পুষ্প দিয়ে বরণ করা হয়। নতুন সদস্যদের মধ্যে মানিকগঞ্জের মোহাম্মদ ইনামুল কবির, গাজীপুরের ফারহানা পারভীন, ফিরোজপুরের প্রকৌশলী সোলায়মান, চট্টগ্রামের মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফারহান সেলিম, বেলায়েত হোসেন ও শেখ মোহাম্মদ। সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা থেকে নতুন সদস্য সংগ্রহের কাজ মাস ব্যাপী উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর গৃহীত কর্মসূচী সফল করতে, সাংগঠনিক তৎপরতা ও সদস্য সংখ্যা বৃদ্ধি করতে এ ধরনের সাংগঠনিক মাসের বিকল্প নেই।