shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

শ্রমিকলীগ রিয়াদ মহানগরের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৩

সৌদি আরবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনার সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ রিয়াদ মহানগর। শুক্রবার রিয়াদস্থ শালিমার রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী কামালের সভাপতিত্বে অনুষ্ঠান  যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ ও যুগ্ম সাধারণসম্পাদক মোঃ ফারুক খান। এতে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সভাপতি ড. রেজাউল করিম মিলন।প্রধান বক্তা ছিলেন মেহেদী হাসান মুরাদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রিয়াদপ্রদেশিক কেন্দ্রীয় কমিটির  সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য করেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক, আবুলবশির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিব উল মোবারক, শহিদ মাদবর, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, সহ সভাপতি সৈয়দ টিপু সুলতান, মোসলেউদ্দিন মানিক। আরও বক্তব্য করেন জাতীয় শ্রমিকলীগ রিয়াদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুন্সী, এনামুল হকমাদবর, বাদল হাওলাদার, বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল সিকদার, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদকস্বপন মোল্লা, সদস্য জসিম খান, লিটন মোল্লা, শামসুল চৌকিদারসহ অন্যান্য নেত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা ও দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।