shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সিঙ্গাপুরের বিস্ময়কর সাফল্য করোনার চিকিৎসায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৯

সিঙ্গাপুরে আরও তিনজনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ৩২ বয়সী একজন সিঙ্গাপুরিয়ান নাগরিক রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ফেরত আনা ব্যক্তিদের মধ্যে একজন তিনি। এদিন ৩০ বছর বয়সী এক নারী ও ৪১ বছর বয়সী এক পুরুষের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দু’জনেই সিঙ্গাপুরের স্থায়ী নাগরিক। তবে তাদের কারোরই সম্প্রতি চীন সফরের রেকর্ড নেই। কোভিড-১৯ চিকিৎসায় রীতিমতো অবিশ্বাস্য সাফল্য দেখাচ্ছে সিঙ্গাপুর। এখন পর্যন্ত এ রোগের সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকলেও দেশটিতে করোনা আক্রান্ত ৮৯ জনের মধ্যে ৪৯ জনই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরও ৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া আইসিইউতে আছেন আরও পাঁচজন। সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশটিতে সন্দেহজনক ১ হাজার ১০১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা আরও ২ হাজার ৭৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইনের মেয়াদ পূর্ণ করেছেন অন্তত ১ হাজার ৬৩৩ জন। সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে বাংলাদেশি রয়েছেন পাঁচজন। গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথমবারের মতো ৩৯ বছর বয়সী এক বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।