shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

জেদ্দায় বাংলাদেশি নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০২

সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ ইমরান নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। পরিবারের দাবির প্রেক্ষিতে তার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ ইমরান নামে এক বাংলাদেশি কর্মী নিখোঁজ রয়েছেন। তাকে পাওয়া যায়নি মর্মে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে লিখিত আবেদন করেছেন তার ভাই আলমগীর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জানুয়ারি বিকাল ৫টার দিকে নিখোঁজ হন ইমরান। কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত পাসপোর্টের কপি মোতাবেক তার পাসপোর্ট নম্বর- বিজে ০৫৪১৭৩৩। তার পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম, মায়ের নাম করিমন বেগম। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দরিরচরের কুরালিয়া কান্দি এলাকায়। যদি কোনও সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জরুরি যোগাযোগ- মোহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল নম্বর- ০৫৫৭৪৯৭৮৬২।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।