কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস পালিত

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় প্রথমে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ, পরে পবিত্র কোরআন তেলাওয়াত, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালনসহ দিবসের ওপর আলোচনা করা হয়।
পরে মহামান্য রাষ্ট্রপ্রতির বাণী পাঠ কেরন মো. জহিরুল ইসলাম খান (কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা), প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন নিয়াজ মোর্শেদ (দ্বিতীয় সচিব), পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন মো. জাকির হোসেন মজুমদার (সোনালী ব্যাংক প্রতিনিধি), পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মো. আনোয়ার হোসেন খান (প্রশাসনিক কর্মকর্তা) এবং সংস্কৃতি প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মো. জিহোন ইসলাম (মান্যবর রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিমানের কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলামসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিসহ রাজনৈতিক সংগঠনের নেতারা।
পরিশেষে মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফরিদ।