shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৭

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ আজ রোববার পবিত্র মক্কা নগরীতে অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. আব্দুল্লাহ বিন উমর বাফেলের সাথে সাক্ষাত করেছেন। এ সময় বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বৃদ্ধি করায় রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের রেক্টরকে বিশেষ ধন্যবাদ জানান। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশি ২১৮ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। রাষ্ট্রদূত রেক্টরকে  বাংলাদেশি ছাত্রদের জন্য আরো বৃত্তি বৃদ্ধি করার অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি ইমামদের এ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানালে রেক্টর সম্মতি প্রদান করেন। গোলাম মসীহ বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। আগামীদিনে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেক্টর ড. আব্দুল ওয়াহহাব বিন আব্দুল্লাহ আর রসিনী ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রস) মো. ফখরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।