shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কফিলের ঠিকানা মদিনা অঞ্চলে এরূপ প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮

কফিলের ঠিকানা মদিনা অঞ্চলে এরূপ প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আজ সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের ইকামায় হুরুব আছে তারা মদিনা ডিপোর্টেশন সেন্টার (তারহিল)- এর মাধ্যমে ফাইনাল এক্সিট ভিসা (খুরুজ নেহায়া) সংগ্রহ করে বাংলাদেশে ফেরত যেতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেয়া শর্তগুলো হলো- ১. ইকামায় অবশ্যই হুরুব থাকতে হবে। ২. দেশে ফিরতে বাধা দেয় এমন কোনও মামলা কর্মীর নেই। ৩. কর্মীর কোনও বেতন ভাতার দাবি নেই। ৪. কর্মীর নামে কোনও গাড়ি নেই, ট্রাফিক জরিমানা থাকলে তা আবেদনের পূর্বেই পরিশোধ করতে হবে। ৫. কর্মীর অধীনে পরিবার (স্ত্রী-সন্তান) থাকলে তাদের এক্সিট ভিসা মদিনাস্থ তারহিলের মাধ্যমে সংগ্রহ করতে হবে। ৬. এক্সিট ভিসা পাওয়ার জন্য দশ দিনের মধ্যে খরচে সৌদি আরব ত্যাগ করতে হবে। বাংলাদেশে ফেরার জন্য করণীয়- ১. বৈধ পাসপোর্টসহ মদিনাস্থ তারহিলে যেতে হবে। ২. বৈধ পাসপোর্ট না থাকলে বৈধ ট্রাভেল পারমিট নিয়ে মদিনাস্থ তারহিলে যেতে হবে। ৩. কর্মীকে তার নিয়োগকর্তার মোবাইল ফোন নং জানা থাকতে হবে। ৪. ফাইনাল এক্সিট ভিসা পাওয়ার পর নির্ধারিত ১০ দিনের মধ্যে উক্ত কর্মী সৌদি আরব ত্যাগ করবেন- এমন নিশ্চয়তা দেয়ার জন্য কর্মীর সাথে একজন সৌদি নাগরিক অথবা বৈধ ইকামাধারী একজন প্রবাসীকে মদিনাস্থ তারহিলে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত, হুরুবপ্রাপ্ত কোনও প্রবাসী এ প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত যাওয়ার পর সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী তিনি আর সৌদি আরবে যেতে পারবেন না। যোগাযোগের ঠিকানা- ফ্রি কল: ৮০০২৪৪০০৫১। সকাল ৭টা থেকে রা ৯টা পর্যন্ত (শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত কল করুন)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।