shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রিয়াদ আ. লীগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ)- এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রিয়াদ প্রদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ)- এর সভাপতি এম আর মাহবুব। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- সহসভাপতি আব্দুর রহমান চৌধুরী, শহীদউল্লাহ ভূঁইয়া, ইসাউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বশির, সাইফুর রহমান লিটল, রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল জলিল। বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রদেশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর খান। আওয়ামী পরিষদের সহসভাপতি হুমায়ুন কবির, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ)- এর সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি বাবু নন্দলাল সরকার, সাধারণ সম্পাদক আরকান শরীফ, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক লীগ রিয়াদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক খান, রিয়াদ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলুল হক, রিয়াদ জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসস্তেয়াক আহম্মেদ তামিম, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েত মাদবর, নিখিল চন্দ্র দাস, সহদফতর সম্পাদক হাবিব সরদার, নাছিম শাখা যুবলীগের সভাপতি রফিকুল মাদবর। মাতৃভাষা দিবসের ইতিহাস নিয়ে আলোচনা করেন রিয়াদে বাংলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক খাদেমুল ইসলাম। রিয়াদস্থ শালিমার রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিব উল মোবারক ও শহিদুল ইসলাম মাদবর। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।