স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭
সভায় দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন, বাংলাদেশ মুসলিম সোসাইটি, ইসলামিক ফোরাম অব আফ্রিকা, বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার মতামত ও পরামর্শের আলোকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে ৪-৬টি মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়।
আযহারী’র সফর পুরো দক্ষিণ আফ্রিকায় বাস্তবায়নের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যবৃন্দ হলেন- প্রবীণ কমিউনিটি নেতা সৈয়দ মকসুদ মওলা (আহ্বায়ক), মুক্তিযোদ্ধা মো. মেরাজ মিয়া, আবু তাহের, বাবু মিয়া, মমিনুল হক মমিন (সদস্য সচিব), আমজাদ হোসেন চয়ন (প্রধান সমন্বয়ক) এবং মোশাররফ হোসেন।
এছাড়া সব সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে ৫ জন করে প্রতিনিধি আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও আবু তাহের সাহেবকে অর্থ কমিটির প্রধান করে একটি একাউন্টের মাধ্যমে লেনদেন পরিচালনার সিদ্ধান্ত হয়। মাহফিল বাস্তবায়নের জন্য অর্থ কালেকশনের রসিদ ছাপানোর সিদ্ধান্ত হয়। আয়ের রসিদ ছাড়া কোনও ধরনের লেনদেন না করতে উপস্থিত অনেকেই মতামত দিয়েছেন।
এদিকে, মাওলানা মিজানুর রহমান আযহারীর দক্ষিণ আফ্রিকা সফরকে ঘিরে প্রবাসীদের মাঝে প্রবল উৎসাহ উদ্দীপনা জাগ্রত হয়েছে। দলমত নির্বিশেষে আযহারীর এই আগমনকে সাধুবাদ জানানো হয়েছে। গতকালের প্রস্তুতি সভায় প্রায় দেড় শতাধিক উপস্থিতির মাধ্যমে এক প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com