shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মদিনা সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ বাংলাদেশির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক শিশু কন্যাসহ একই পরিবারের ৩ জন বাংলাদেশি নিহত ও  ২ জন আহত গুরুতর হয়েছেন। সোমবার বিকালে মদিনা থেকে ৭০ কি. মি. দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুহাম্মদ রায়হান রাশেদ (৪০) ও তার সহধর্মিণী (৩০), নিহত রায়হানের ভাতিজী বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা। আহতরা হলেন- মুহাম্মদ ইকবাল ও নিহত রায়হানের শিশু সন্তান মুহাম্মদ তাজরিয়ান। আহতদের মদিনার আল’দার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মক্কা থেকে মদিনা ফেরার পথে মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানান সৌদি পুলিশ। তারা সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নাং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোডে স্থায়ীভাবে বসাবাস করেন। আহত আরেকজন মুহাম্মদ ইকবালা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রুপকানিয়া এলাকা নিবাসী সাবেক ইউপি মেম্বার ইসলামের ছেলে। আহত মুহাম্মদ ইকবাল মদিনা মানোয়ার পাশে বাঙালি মার্কেটে ব্যবসায়ী করেন ও নিহত রায়হানের বন্ধু। নিহতের ভাগিনা ইসতিয়াক আসিফ এ তথ্য জানান। আসিফ জানান, নিহত রায়হান রাশেদ সৌদির আল-আনছার কোম্পানির টিআই ইঞ্জিনিয়ার হিসাবে মদিনায় চাকরি করতেন। সুযোগ পেয়ে ভিজিট ভিসার মাধ্যমে তার মা ও পরিবারকে সৌদি আরব নিয়ে আসেন। রায়হান রাশেদের বড় ভাই মিজানুর রহমান তার পরিবারকে নিয়ে মদিনায় থাকেন। রায়হান বউ, বাচ্চা, ভাতিজী ও বন্ধুকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান। ওমরাহ সম্পন্ন করে ফেরার পথে মদিনার কাছাকাছি তাদের গাড়িটি মরুভূমির বালু ঝড়ের কবলে পরলে এ দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।