shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

জর্ডানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মস্থলে যোগদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮

জর্ডানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান সম্প্রতি তার নতুন কর্মস্থল বাংলাদেশ দূতাবাস আম্মান জর্ডানে যোগদান করেছেন। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তিনি আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আম্মান কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জর্ডান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। যোগদানের প্রথম কর্মদিবসেই তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন এবং তার কর্মপরিকল্পনার কথা জানান। যে কোনও ধরনের দুর্নীতি ও প্রবাসী বাংলাদেশিদের হয়রানি বন্ধে সব কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান। জর্ডানে কর্মরত প্রবাসীদের দূতাবাসের বিভিন্ন সেবা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন এবং যে কোনও প্রয়োজন ও সমস্যাগুলো সমাধানে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান আম্মানে যোগ দেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই হলেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত প্রথম কোনও বাংলাদেশি নারী রাষ্ট্রদূত। জর্ডানের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে একজন পেশাদার ও দক্ষ নারী কূটনীতিকের নিয়োগের ফলে বাংলাদেশ-জর্ডান সম্পর্কের এক নতুন দিগন্ত সূচিত হতে যাচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা। বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে জর্ডানে বাংলাদেশি শ্রম বাজার ও সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারিত হবে বলে তারা মনে করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।