করোনা আতঙ্ক, কুয়েতে সাবধানতা আইন জারি
করোনা ভাইরাসের আতঙ্কে কুয়েত সরকার নতুন আইন প্রণয়ন করেছে। এক সাথে একটা জায়গায় ১২ জনের বেশি জড়ো হলে ১০০০ হাজার কেডি জরিমানা করা হবে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২৯ ফ্রেব্রুয়ারি ২০২০ থেকে আইনটি কার্যকর করা হবে, এছাড়াও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আইনটি কার্যকর থাকবে বলে জানিয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।
চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।