জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে হবে চিত্রাংকন প্রতিযোগিতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা কর্তৃক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ মার্চ বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কনস্যুলেট প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিযোগিতার বিষয় ও নিয়মবলী নিম্নরূপ-
‘ক’ গ্রুপে অংশগ্রহণ করবে ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত। তাদের বিষয় হবে- জাতীয় পতাকা, বাংলাদেশের ফুল, ফল, মাছ, শহীদ মিনার, স্মৃতিসৌধ। আর ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করবে ৪র্থ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত। তাদের বিষয় হবে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য/সৌন্দর্য।
চিত্রাঙ্কন প্রতিযোগীদের প্রয়োজনীয় সরঞ্জামাদি (কাগজ, পেন্সিল, রঙ, তুলি, বোর্ড ইত্যাদি) সাথে আনতে হবে।