shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে করোনা আতঙ্ক, আট দেশের পণ্যবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫

নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণে সংক্রমণ এড়াতে আটটি দেশের সঙ্গে বিদেশী পণ্যবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে কুয়েত। তবে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকবে জ্বালানি তেল বহন করা ট্যাংকারগুলো। খবর রয়টার্স। ২৫ ফেব্রুয়ারি সরকারি এক আদেশে পণ্যবাহী বিদেশী জাহাজ চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে কুয়েত। এতে বলা হয়, তালিকাভুক্ত আটটি দেশ থেকে ছেড়ে আসা কোনো পণ্যবাহী বিদেশী জাহাজ কুয়েতের বন্দরে ভিড়তে পারবে না। কুয়েত থেকেই এসব দেশের উদ্দেশে কোনো পণ্যবাহী জাহাজ ছেড়ে যাবে না। তালিকায় চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর ও ইরাকের নাম রয়েছে। মূলত স্বাস্থ্য সুরক্ষা ও ভাইরাস সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে দেশটি। সম্প্রতি এক আদেশে কুয়েত সরকার জানিয়েছে, সাময়িক এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না জ্বালানি তেলবাহী ট্যাংকারগুলো। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে গতকাল পর্যন্ত আটজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।