shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ঢাকা মেডিকেল সেন্টারে পক্ষ থেকে ডক্টর নজরুল ইসলাম ও আবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২

রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম এবং ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান এর বিদায়ী সংবর্ধনা উপলক্ষে ঢাকা মেডিকেল সেন্টারের সভা কোক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে -  পাবলিক রিলেশন অফিসার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সঞ্চালনায়, মোহাম্মদ বেলালের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী, ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান, ঢাকা মেডিকেল সেন্টারের  স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি,  ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি,  ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন সহ ঢাকা মেডিকেল সেন্টারের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন - রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম আজ উনার কর্ম যোগ্যতার কারনে বাহরাইনের রাস্ট্রদূত হিসাবে যোগদান করার সুযোগ আল্লাহ পাক উনাকে দিয়েছেন,  তিনি রিয়াদে যতদিন ছিলেন যেখানেই গিয়েছেন প্রবাসের মাটিতে একমাত্র বাংলাদেশী সাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেল সেন্টারের কথা তুলে ধরেছেন। বক্তারা আরও বলেন  রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান এমন একজন ব্যাক্তি ছিলেন যিনি নিজে শত ব্যাস্ততার মধ্যেও রাত দিন ঢাকা মেডিকেল সেন্টারের জন্য শ্রম দিয়েছেন, আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে সকল কাজে সহযোগিতা করেছেন। পরে ঢাকা মেডিকেল সেন্টারের পরিবারের পক্ষ থেকে বিদায়ী  মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম এবং ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান কে ফুল দিয়ে শুভেচ্ছা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দেশ জাতিকে করোনা  ভাইরাস  থেকে মুক্ত করতে এবং ঢাকা মেডিকেল সেন্টারের জন্য দোয়া করেন ফাইনান্স ডিরেক্টর মাওলানা সফিউল্লাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।