২৮শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মদিনা ইউনিভার্সিটির পি এস ডির ছাত্র শেখ সাদি খোতবার বাংলা অনুবাদ করেন মদিনার একটি স্থানীয় হোটেলে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে উমরাহ পালন করতে আশা পুলিশের সিআইডি ব্রান্সের ডিআইজি প্রফেসর ড. কাজী মনজুরুল হক, ডাক্তার মাহাবুব মাওলা, ইউনিভার্সিটির পিএসডির ছাত্র আব্দুল মুমিন এবং ইউনিভার্সিটির বেশ কয়েকজন ছাত্র, ও কয়েকজন বাংলাদেশী ডাক্তার এবং অনেক সাধারণ প্রবাসী ও সাংবাদিকগণ।
জনাব শেখ সাদি প্রতি জুম্মার নামাজের পরে একটি হোটেলের হল রুমে বসে অনেক বাংলাদেশী মাঝে খোতবার অনুবাদ করে থাকেন । পরে বিভিন্ন ওয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে অনেক মানুষের মাঝে পৌঁছিয়ে দেন। যাতে করে মুসল্লিগণ খোতবার অর্থ বুঝতে পারে এবং দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে।
