shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

জর্ডান বাদশার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মার্চ ২০২০, ১৬:৫০

জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আল হাসোইনের কাছে জর্ডানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান গতকাল রোববার (১ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির দেয়া পরিচয়পত্র দিয়েছেন। পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত জর্ডানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অনুরোধ জানান। সংক্ষিপ্ত আলোচনায় জর্ডানের বাদশাহ বাংলাদেশের সাথে জর্ডানের ধর্মীয়, সামাজিক ও মানবিক সম্প্রীতির কথা তুলে ধরেন এবং উভয় দেশের মধ্যকার জোরাল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া তিনি জর্ডানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উল্লেখ করে জর্ডান ও বাংলাদেশ উভয়ই শরণার্থী সমস্যায় মহানুভবতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জর্ডানের রয়াল কোর্ট প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। পরিচয়পত্র প্রদানের উদ্দেশে নাহিদা সোবাহান বাদশাহের সরকারি দফতর বাসমান প্যালেসে পৌঁছালে মোটর শোভাযাত্রা সহকারে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় রয়্যাল গার্ডের একটি চৌকস দল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত জর্ডানের প্রয়াত বাদশাহ মো. হোসেন বিন তালাল, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ এবং প্রয়াত বাদশাহ তালালর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. বশির উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।