ওয়ার্কার ও ফ্যানিলি ভিসা যাত্রীদের সৌদিতে প্রবেশের নিষেধাজ্ঞা নেই

ওয়ার্কার ভিসা, ব্যবসায়িক ভিসা ও ফ্যামিলি ভিজিট ভিসা যাত্রীদের সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
সৌদি আরবের প্রভাবশালী দৈনিক ‘সৌদি গেজেট’ লিখেছে, সৌদি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে বৃহস্পতিবার সৌদি কর্তৃক আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো থেকে কর্মসংস্থান ভিসা, ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা এবংপরিবার ভিজিট ভিসা বহনকারী যাত্রীদের সেদেশে প্রবেশে ছাড় দেওয়া হয়েছে।
সৌদি আরব সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে যে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছে। উপরোক্ত সমস্ত ভিসাধারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশে কোনও বাঁধা নেই।
এদিকে, পাসপোর্ট অধিদফতরের জেনারেল (জাজাট) জানিয়েছে যে একাধিক উপরোক্ত ভিসার ধারকরা, যারা সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিলেন তারা এদেশে প্রবেশ করতে পারবেন তবে শর্ত থাকে যে তারা নতুন করোন ভাইরাস দ্বারা আক্রান্ত দেশগুলোর যে কোনও একটিতে দু’সপ্তাহ আগে পরিদর্শন করেনি।
সৌদি আরবে এখনও এ ভাইরাসের সংক্রমণ না ঘটলেও ইরানে ইতোমধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে গত কয়েক দিনে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।
সৌদি সরকার চীন, তাইপেই, হংকং, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, লেবানন, সিরিয়া, ইয়েমেন, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, সোমালিয়া এবং ভিয়েতনামের মতো দেশ থেকে আগত সমস্ত যাত্রী এবং বিমান সংস্থাগুলোর জন্য ভ্রমণ ভিসা স্থগিত করে দিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়ার সভাপতিত্বে করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত হয়।