shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে এশিয়ান ফেস্টে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মার্চ ২০২০, ২১:৩০

নিজেদের ঐতিহ্যকে জানান দিতে ছেলেদের মাথায় ঐতিহ্যবাহী পাগড়ি আর গায়ে পাঞ্জাবি নামের বিশেষ পোশাক, মেয়েরা পরেছে আকাশি রঙ্গের ফতুয়া আর গলায় কারুকাজ করা ওড়না এবং সবার হাতে লাঠি সঙ্গে তাদের ঐতিহ্যবাহী গানের সুর। ভারতের পাঞ্জাব প্রদেশের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে-গানে মঞ্চ মাতিয়ে তুলছেন একদল কিশোর-কিশোরী। পাঞ্জাবিদের ঐহিত্যবাহী পোষাকে অসাধারণ নাচে গানে মাতিয়ে যাওয়ার শেষ হতেই মঞ্চে ডাক পড়ে বাংলাদেশিদের। বেজে ওঠে ‘যাও বলো তারে মেঘের ওপারে’ বাংলার ঐতিহ্যবাহী গানের সাথে নৃত্য নিয়ে আসে নৃত্যশিল্পী লামিয়া। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে আব্দুল হালিম নিহনের উপস্থাপনায় মঞ্চ মাতিয়ে নৃত্য পরিবেশন করেন মামিতা, আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করেন জাভেদ ও ইমরান। গানে ও নৃত্যের তালে অনুষ্ঠান মাতিয়ে তোলে বাংলাদেশ শিল্পীরা। শুক্রবার সৌদি আরবের রিয়াদের আর রিমাল এলাকার আল সাহিল থিম পার্কে ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে ‌‘লুলু এশিয়ান ফেস্ট’ অনুষ্ঠিত হয়। ইএমটি গ্লোবাল ও আরকিউ প্রোডাকশসনের ব্যবস্থাপনায় এ উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই ফেস্টে অংশ নিয়ে নিজ নিজ দেশের ঐহিত্য ও সংস্কৃতি তুলে ধরে। এ যেন নানা দেশের সংস্কৃতির মিলনমেলা। এশিয়ান ফেস্টে ছিল এশিয়ান খাবারের স্টল, ঘুড়ি উড়ানো, মেহেদী ও ফেস পেইন্টিং প্রতিযোগিতা, শিশুদের জন্য রং প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান, টেলেন্ট শো, শিশুদের নৃত্য, আর্ট এক্সপো, কুইজ প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক মিলনমেলা। অনুষ্ঠানে বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসীরা সপরিবারে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।