shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

সৌদি আরবে শিল্প প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে গণসংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ১০:৫৪

সৌদি আরবে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের শুভ আগমন উপলক্ষে তায়েফ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কমিউনিটি সেন্টারে তা অনুষ্ঠিত হয়। তবে অসুস্থ হয়ে পড়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। পরে তিনি টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। তায়েফ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্ব ও আবদুল বাতেন বাকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- তায়েফ আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নিজাম চৌধুরী। বিশেষ অতিথির ক্তব্য রাখেন- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, তায়েফ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আহমেদ, তওহিদুল আলম, ফোরকান আহমেদ, ওমর ফারুক, আবদুর রাজ্জাক, কাজী সাইফুল, কাজী রনি, সেলিম মজুমদার, ইমারত হোসেন, বাঞ্জারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, আবদুল করিম, কেফায়েত উল্লাহ বাবুল, মো. মিনহাজ, মনির সর্দারসহ তায়েফ জেলা আওয়ামী লীগ ও এর সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন হাফেজ মামুনুর রশিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।