shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে আকাশ মিডিয়া ভুবন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ মার্চ ২০২০, ২০:৩১

দুই বাংলার কমিউনিটি নেতাদের অংশগ্রহণে কাতারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে   আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে আকাশ মিডিয়া ভুবন কাতার। কাতারের রাজধানী দোহার শালিমার প্যালেসের হলরুমে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান। বিশেষ অতিথি ছিলেন ভারতের কালচারাল সেন্টার কাতারের যুগ্মসম্পাদক অঞ্জন কুমার গাঙ্গুলী। কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই এম আকাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও শহীদ পরিবারের সন্তান সৈয়দ মিয়া, এ সময় সংগঠনের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সফিকুল কাদের, ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন, মো. আবুল কাশেম, মো. ইসমাইল মিয়া, নুরুল আফসার বাবুল, কবি আব্দুর রহমান, কাজী মো. শাহ্জাহান, মো. তাফসীর উদ্দিন, মাহাবুবুর রহমান চোধুরী, আহমেদ মালেক, এম এ আলম,  আকবর হোসেন বাসছু , ইকবাল আহমেদ রনি, গোলাম সরোয়ার মিশু, সবুজ মিয়া, মো. ওবায়েদুর রহমান, বাবু খান, মহিউদ্দিন কাজল, মো. রাজীব, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা তাইজুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।