কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে আকাশ মিডিয়া ভুবন

দুই বাংলার কমিউনিটি নেতাদের অংশগ্রহণে কাতারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে আকাশ মিডিয়া ভুবন কাতার।
কাতারের রাজধানী দোহার শালিমার প্যালেসের হলরুমে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান। বিশেষ অতিথি ছিলেন ভারতের কালচারাল সেন্টার কাতারের যুগ্মসম্পাদক অঞ্জন কুমার গাঙ্গুলী।
কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই এম আকাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও শহীদ পরিবারের সন্তান সৈয়দ মিয়া, এ সময় সংগঠনের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সফিকুল কাদের, ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন, মো. আবুল কাশেম, মো. ইসমাইল মিয়া, নুরুল আফসার বাবুল, কবি আব্দুর রহমান, কাজী মো. শাহ্জাহান, মো. তাফসীর উদ্দিন, মাহাবুবুর রহমান চোধুরী, আহমেদ মালেক, এম এ আলম, আকবর হোসেন বাসছু , ইকবাল আহমেদ রনি, গোলাম সরোয়ার মিশু, সবুজ মিয়া, মো. ওবায়েদুর রহমান, বাবু খান, মহিউদ্দিন কাজল, মো. রাজীব, প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মওলানা তাইজুল ইসলাম।