shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে চলন্ত গাড়ির চাকা খুলে দুর্ঘটনা, প্রাণ গেল ২ বাংলাদেশির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ মার্চ ২০২০, ১৯:৫৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে চলন্ত গাড়ির চাকা খুলে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন- জাকের আলী (২২) এবং আব্দুল হান্নান (৩০)। নিহত দু’জনই মৌলভিবাজারের বাসিন্দা। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে জাকের আলী এবং আব্দুল হান্নানের বাড়ি জুড়ি উপজেলায়। তারা দু’জনেই শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। জাকের ও হান্নানের মৃত্যুতে তাদের বাড়িতে শোকের মাতম চলছে। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সৌদি আরবের মদিনা-জেদ্দা মহসড়কের এক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের মেজবাহ উদ্দিন ফাহিম (২৫) ও একই উপজেলার লাঙ্গলবন্দ এলাকার সাজ্জাদ (৩০) নিহত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।