shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

রিয়াদে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ১২:০৪

রিয়াদে কুমিল্লার প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতে আরিফুল ইসলাম কুরআন তেলোয়াত করেন। সংগঠনের আহ্বায়ক মো. রুস্তম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা মো. হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি ছিলেন- প্রবাসী কুমিল্লা স্যোসাইটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- শেখ শিপন, প্রবাসী লালমাই ফাউন্ডেশনের সভাপতি ও বদর আল সামা মেডিকেল সেন্টারের ডিএমডি মো. জাহাঙ্গীর আলম, প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের উপদেষ্ঠা আলহাজ্ব নাছির উদ্দীন আখন্দ, ফতেহাবাদ গরীব দুঃখি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম সরকার, শিবনগর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রাহমান, বারুর সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সুলতান হাছান, বারেরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজ্বী ইমরান। সামাজিক দায়বদ্ধতা ও ইসলাম বিষয়ে আলোচনা করেন মাওলানা ছফিউল্লাহ। অনুষ্ঠানটি স্পন্সর করেন- রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টার ও প্রবাসী সেবা কেন্দ্র- বাথা। এ সময় রিয়াদ কমিনিউটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিপূল সংখ্যক কুমিল্লার প্রবাসী দেবিদ্বার বাসী উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়েজ আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।