স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ মার্চ ২০২০, ২১:৫৭
আর এই বৃহৎ সমিতিটিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ধরে রাখতে যাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা হলেন- সমিতির প্রধান উপদেষ্টা একেএম শাহজাহান সিরাজী, সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আব্দুর রহমান, পৃষ্ঠপোষক, আবদুল মান্নান, উপদেষ্টা সি আই পি, নুর মোহাম্মদ ভুঁইয়া, উপদেষ্টা অয়াজিউল্লাহ্, সহসভাপতি খন্দকার আবদুল মাহবুদ, সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ ফিরোজ, রৌশন জামিল শিপু, সাইফুল ইসলাম বাবুল, ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মনির পাটোয়ারী, আবুল খায়ের ভুইয়া, মামুনুল ইসলাম, জাকির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ শাহ্বুদ্দিন, মোহাম্মদ সাহেদ, ইসমাইল আজাদ স্বপন, গাজী সাহেদ, আকরামুল হক, আবুল খায়েরসহ আরও অনেকে।
আলোচকরা বলেন, বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির বিভিন্ন সামাজিক পদক্ষেপের মাধ্যমে সৌদি আরবে বাঙালি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত। আগামী দিনে এই বৃহৎ সমিতিটিকে ঐক্যবদ্ধ সততা ও নিষ্ঠার সাথে সুশৃঙ্খলভাবে তাদের নিজস্ব স্বকীয়তা ধরে রাখবে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ অতিথিপরায়নতার দিক থেকে এই অঞ্চলের মানুষের জুড়ি নেই। দেশের বাহিরেও নোয়াখালীর মানুষ যথেষ্ট প্রশংসনীয় জায়গায় অবস্থান করছে। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ-আমেরিকাতে নোয়াখালীর মানুষদের সংখ্যা ও সামাজিক অবস্থা যথেষ্ট লক্ষ্যনীয়।
সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন, সংগঠনের মাধ্যমে নিজেদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার ব্রত নিয়েই বৃহত্তর নোয়াখানি প্রবাসী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে অত্যন্ত সফলতার সঙ্গে। এত সুন্দর আয়োজনের জন্য সমিতির সব নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এর পাশাপাশি সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশিদের এই দেশের আইন কানুন মেনে চলার জন্য আহ্বান জানান।
এরপর জেদ্দার শুভেচ্ছা ব্যান্ড এর পরিচালনায় পরিবেশন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com