shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে দাম্মামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মার্চ ২০২০, ১৪:৪১

দাম্মামের আল খোবারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সৌদি স্থানীয় সময় ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহিম লিটন(৪৮)। নিহত আব্দুর রহিম লিটন চট্টগ্রাম ফটিয়া সংসদ সদস্য ও চিফ হুইপ শামসুল আলম চৌধুরী নিকট আত্মীয় বলে জানিয়েছেন নিহতের বন্ধু রাসেল। রাসেল আরও জানান, আব্দুর রহিম লিটন আলসাইয়া কোম্পানির ষ্টারবক্স কফি হাউসে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে বিকেল বাসায় ফেরার পথে ট্রাফিক সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেটকার জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত আব্দুর রহিম চট্টগ্রাম ফটিয়া থানার ১০ নং ধলঘাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল ছবুরের ছেলে। নিহত লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের বাংলাদেশীর মরদেহ দাম্মামের আল খোবার হাসপাতালে রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।