স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ মার্চ ২০২০, ১৮:৪৫
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে জানান, যেদিন থেকে করোনা ভাইরাস ছড়ানো শুরু হয়েছে চারদিকে, তখন থেকেই দূতাবাসের উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে, প্রবাসীদের বিভিন্ন কর্মস্থলে গিয়ে প্রচার শুরু করেছেন।
প্রবাসী বাংলাদেশিরা যেন আতঙ্কিত না হয়, প্রবাসীরা নিজেদের কর্মস্থলে থেকে সচেতন হন, সেই দিকে নজর দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
কাউন্সেলর আরো জানান, বাংলাদেশ দূতাবাসের নোটিশ বোর্ডে আরও সচেতনতার জন্য বিভিন্ন নোটিশ দেওয়া হয়েছে এবং কাতারের হামাদ হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্য টিপস দেওয়া হয়েছে, সেগুলোকে লক্ষ্য করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রবাসীদেরকে।
যে কোনও সমস্যার জন্য যেন বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয় এজন্য বিশেষ হট লাইন এর ব্যবস্থা করা হয়েছে। হট লাইন নম্বর হলো- 4467 1927প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com