প্রবাসে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে কুয়েত দূতাবাস

দেশ বিদেশে বিভিন্ন নামে বেনামে সোসাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে একটি চক্র। এতে বিদেশে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রবাসীদের মাঝে বিভ্রান্তি ছড়ানো সহ ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে, এমনটা মনে করেন কুয়েত দূতাবাস সহ সাধারণ প্রবাসীরা। দূতাবাস সূত্রে জানা গেছে
পূর্বেও দূতাবাসে অনেক অভিযোগ ছিলো বিভিন্ন সম্মানিত ব্যক্তির নামে সোসাল মিডিয়ায় মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সম্মান হানি করেছেন বলে অভিযোগের । বাংলাদেশ দূতাবাস কুয়েত এর কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন । তিনি বলেন দেশের স্বার্থে ও প্রবাসীদের কল্যাণে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন দুষ্কৃতীকারিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও গুরুত্বের সাথে দেখছে। বিভিন্ন সময় প্রবাসীদের বিভিন্ন অভিযোগ গুলো খতিয়ে দেখবেন বলে জানান। মূলত বেশকিছু দিন থেকে কিছু দুষকৃতকারী বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মিথ্যা প্রচারণা সহ
কুয়েতের সম্মানিত প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট প্রচারণা চালিয়ে আসছে। এতে সাধারণ প্রবাসী থেকে শুরু করে প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী রাজনীতিক ব্যক্তি, সাংবাদিক, দূতাবাসের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও অপপ্রচার করতে দেখা যায়। ভুক্তভোগী সম্মানিত প্রবাসীরা মনে করেন এসব দুষ্কৃতীকারিদের দ্রুত আইনে আওতায় আনা উচিত।
এই বিষয়ে জানতে চাইলে দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে এখানকার বিভিন্ন দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জরিতদের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এবং প্রবাসীদের অভিযোগ গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে।
অন্যদিকে প্রবাসে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সরকার ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচারকারীদের গোয়েন্দা নজরে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার ফরেনসিক বিভাগের প্রধান ডিআইজি শেখ নাজমুল আলম। বুধবার (৪ মার্চ) সৌদি আরবের মক্কা বুর্জ আল সুলতান হোটেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের উদ্দেশ্যে এমন তথ্য জানান তিনি। শেখ নাজমুল আলম বলেন, বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও রাষ্ট্র বিরোধী গুজব প্রচারকারীদের শনাক্তকরণের কাজ চলছে তথ্যপ্রযুক্তি আইনে ইতোমধ্যে প্রায়ই অর্ধশতাধিক ফেইসবুক পেইজ, টুইটার এর সাইট বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৪০ জনেরও অধিক প্রবাসীকে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে বলেই বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মর্যাদার স্থানে জায়গা করে নিয়েছে কিন্তু কিছু সংখ্যক দেশি এবং প্রবাসীদের গুজবের কারণে বিভিন্ন সময় বিশ্ব দরবারে বাংলাদেশকে সমালোচিত হতে হয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে বাংলাদেশের হয়ে কাজ করা।