শরীফ মোহাম্মদ রাশেদ এবং আলমগীর চেীধুরীর নিউইয়র্ক ত্যাগ
নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে গত বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করচেছন প্রবাস মেলা পত্রিকার সম্পাদক শরীফ মোহাম্মদ রাশেদ এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জজ কোটের আইনজীবী এডভোকেট আলমগীর চেীধুরী। তাদের মধ্যে ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্রে শুভেচছা সফরে গিয়েছিলেন প্রবাস মেলা পত্রিকার সম্পাদক শরীফ মোহাম্মদ রাশেদ এবং ৮ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন আইনজীবী এডভোকেট আলমগীর চেীধুরী।
এসময় নিউইয়র্কের জেএফকে এয়ারপোটে তাদের বিদায় জানানো হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রবাস মেলার সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আবু সাঈদ চেীধুরী, শওকত চেীধুরী, জাহাঙ্গীর আলম, এনজেবিডিনিউজ সম্পাদক মো. নাসির, কবি ও লেখক এবিএম সালেহউদ্দিন, শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চেীধুরী এবং কমিউনিটি একটিভিটিজ জাহাঙ্গীর কবিরসহ নিউইয়র্কবাসী।